১৯ অক্টোবর ২০১২ - ২০:৩০

মিশরের -গণবিপ্লবের মুখে যে দেশের স্বৈরাচার মোবারক সরকারের পতন হয়েছে- পক্ষ হতে তেলআবিবে নতুন রাষ্ট্রদূত প্রেরণ এবং শিমন পেরেজের প্রতি মুহাম্মাদ মুরসির পত্র প্রেরণ, জায়নবাদী ইসরাইলের সাথে সম্পর্কোচ্ছেদের বিষয়ে এ দেশের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ফরেন পলিসি’র এক জরিপের ভিত্তিতে মিশরের শতকরা ৭৭ ভাগ জনগণ মনে করেন, মিশর ও জায়নবাদী ইসরাইলের মাঝে স্বাক্ষরিত সমঝোতা বিষয়ক চুক্তি কায়রোর জন্য কোন সুফল বয়ে আনেনি এবং যখন তারা মিশর ও জায়নবাদী ইসরাইলের মাঝে সম্পর্কোচ্ছদের দাবী তুলেছে তখন ‘আতেফ সালম’কে মিশরের নতুন রাষ্ট্রদূত হিসেবে তেলআবিবে প্রেরণ করা হয়েছে।

মিশর কর্তৃক তেলআবিবে নতুন রাষ্ট্রদূত প্রেরণ এবং শিমন পেরেজের প্রতি মুহাম্মাদ মুরসির পত্র প্রেরণের মাধ্যমে জায়নবাদী ইসরাইলের সাথে এদেশের জনগণের সম্পর্কোচ্ছেদের দীর্ঘদিনের স্বপ্ন ভেঙ্গে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মোবারকের বিরুদ্ধে এ গণবিপ্লবে মিশরের জনগণের অন্যতম উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের আইন এবং ইসলামি মূল্যবোধ এ দেশে ফিরিয়ে আনা। কিন্তু নিম্নে প্রদত্ত ছবিতে পেরেজের সাথে সাক্ষাতে সালেম মিশর ও ইসরাইলের বন্ধুত্বের সম্মানে মদের গ্লাস হাতে নেওয়ার মাধ্যমে গোটা মিশরীয়দের স্বপ্নকে ধূলিস্যাত করে দিয়েছেন।#